নিজস্ব প্রতিবেদক | ০১:০১ এএম, ২০২২-০৯-১৩
লামায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইলিয়াস (৪২) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ফুঁটেরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।। সে ফুটেরঝিরির মোঃ আমির হোসেন এর পুত্র। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম ও পরিবারের লোকজন জানান, বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোঃ ইলিয়াস গুরুতর আহত হয়।
এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে পেশায় একজন টমটম গ্যারেজের মিস্ত্রি ও ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে যায় লামা থানার পুলিশ। লামার কুমারী ক্যাম্পের আইসি মোঃ মাসুদ আলম বলেন, ঘরের ভিতরে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও দুইজন ইউপি মেম্বার জানান, মোঃ ইলিয়াস তার বাড়ির পাশে বাগান ও পুকুরে বন্য হাতির উপদ্রব থেকে রেহাই পেতে বৈদ্যুতিক ফাঁদ পাতে। সেই ফাঁদে কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা গেছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, মোঃ ইলিয়াস ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে আওয়ামী লীগের পরিবারের সবাই শোক প্রকাশ করেছেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাপন-কাপনের জন্য দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited